বাজারে'অ্যাটিভ বুক ৯' ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাটিভ বুক ৯
অ্যাটিভ বুক ৯

সম্প্রতি দেশের বাজারে এসেছে স্যামসাংয়ের ‘অ্যাটিভ বুক ৯’ ল্যাপটপ। হালকা-পাতলা এ ল্যাপটপটিতে রয়েছে ইনটেলের তৃতীয় প্রজন্মের প্রসেসর। আলট্রা হাই রেজুলেশনের ১৩ দশমিক তিন ইঞ্চি মাপের ডিসপ্লের ‘অ্যাটিভ বুক ৯’ ল্যাপটপটিতে রয়েছে ১২ ঘণ্টা চলার উপযোগী ব্যাটারি।অ্যাপলের তৈরি ম্যাকবুক এয়ারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামতেই সম্প্রতি এ ল্যাপটপটি আন্তর্জাতিক বাজারে ছেড়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। দেশের বাজারে ‘অ্যাটিভ বুক ৯’  ল্যাপটপটির দাম এক লাখ ২৭ হাজার ৮৮৮ টাকা। ক্রেডিট কার্ডের মাধ্যমে মাসিক ১০ হাজার ৬৫৭ টাকা কিস্তিতেও ল্যাপটপটি কেনার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।