বাজেট বিষয়ে অর্থমন্ত্রীর কাছে বেসিসের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১-১২ অর্থবছরের জাতীয় বাজেট বিষয়ে মতবিনিময়ের জন্য গত রোববার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) একটি প্রতিনিধিদল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ করে। খবর বিজ্ঞপ্তির।বেসিসের সভাপতি মাহবুব জামানের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও ছিলেন, বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ফাহিম মাশরুর, কোষাধ্যক্ষ সৈয়দ আলমাস কবির, বেসিস ইন্টারন্যাশনাল মার্কেট ডেভেলপমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শামীম আহসান ও বেসিসের সচিব মো. তানসিফ দানেশ। প্রতিনিধিরা জাতীয় বাজেট ঘোষণার প্রাক্কালে সফ্টওয়্যার ও তথ্যপ্রযুক্তিসেবা শিল্পের বিকাশে বেশ কিছু প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রীর কাছে। বেসিসের প্রস্তাবের মধ্যে আছে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা অনুসারে ৭০০ কোটি টাকার একটি তথ্যপ্রযু্ক্তি শিল্প উন্নয়ন তহবিল গঠন, আগামী দুই বছরে ১০ হাজার তথ্যপ্রযুক্তি পেশাজীবী গড়ে তোলার জন্য ৫০ কোটি টাকার থোক বরাদ্দ এবং আরও কয়েকটি সফ্টওয়্যার টেকনোলজি পার্ক চালু করার ৫০ কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা। বেসিস সফ্টওয়্যার খাতে করপোরেট আয়কর মওকুফের মেয়াদ ২০১৮ পর্যন্ত বাড়ানোর প্রস্তাবও দেন।