বাজেটে আরও কিছু তথ্যপ্রযুক্তি পণ্যে শুল্কমুক্ত সুবিধা চেয়েছে বিসিএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪-১৫ অর্থবছরের চূড়ান্ত বাজেটে নেটওয়ার্কিং পণ্যে শুল্কমুক্ত সুবিধা চেয়েছে তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)৷ ২৭ ইঞ্চি পর্যন্ত মনিটরের ওপর কর প্রত্যাহারের অনুরোধও করেছে সংগঠনটি৷ সম্প্রতি বিসিএসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবির কথা জানানো হয়৷
প্রস্তাবিত বাজেট নিয়ে বিসিএসের সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ বলেন, বাজেট বক্তব্যে ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে ‘জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর মাধ্যম’ হিসেবে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতকে উল্লেখ করাটা ইতিবাচক। এর সঙ্গে সংগতি রেখে এটিভি হার ৩ শতাংশের বেশি থাকা উচিত নয়৷’
বাজেটে ডিজিটাল শিক্ষা উপকরণ হিসেবে মাল্টিমিডিয়া প্রজেক্টর, ডিজিটাল ক্যামেরা, মাল্টি-ফাংশনাল প্রিন্টার; নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা, আউটসোর্সিং কাজের জন্য ওয়েবক্যামের আমদানি শুল্ক কমানোর দাবিও জানিয়েছে
বিসিএস৷
পাশাপাশি সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিটি বিভাগের বরাদ্দ ৫৩০ কোটি থেকে ৮৮০ কোটি টাকায় উন্নীত করা, ইন্টারনেট ও নেটওয়ার্কিং যন্ত্রাদির ওপর শুল্ক কমানোর প্রস্তাব, সফটওয়্যার ও সেবা খাতের কর অবকাশ ২০১৯ সালের জুন পর্যন্ত বাড়ানো এবং কোম্পানির কর হার কমানোর উদ্যোগের প্রশংসা করেছে সংগঠনটি৷ তবে বিসিএস হার্ডওয়্যার, সফটওয়্যার ও নেটওয়ার্কিং অর্থাৎ গোটা তথ্যপ্রযুক্তি শিল্পে কর অবকাশ দেওয়ার দাবি করেছে৷