বাজেটের স্মার্টফোন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাভা আইরিস ৫০৫ নামের স্মার্টফোন বাজারে ছেড়েছে মোবাইল অপারেটর গ্রামীণফোন। তারা এটিকে বলছে বাজেটের মধ্যে স্মার্টফোন–সুবিধা। চার ইঞ্চির টিএফটি ডব্লিউভিজিএ স্ক্রিনের ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেম। এতে রয়েছে ১.৩ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম ও চার গিগাবাইট ইন্টারনাল স্পেস। এটি মাইক্রোএসডি কার্ড সমর্থন করে। এর ব্যাটারি ১৪০০ মিলি অ্যাম্পিয়ারের। থ্রিজি ও ওয়াই-ফাই সুবিধার এ ফোনটির দাম ২ হাজার ৯৪৫ টাকা। (বিজ্ঞপ্তি)