বাণিজ্য মেলা নিয়ে অ্যাপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় চলছে মাসব্যাপী ২১তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার নানা তথ্য নিয়ে চালু হয়েছে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার’ নামের একটি অ্যাপ। বিশাল এলাকাজুড়ে অনুষ্ঠিত মেলায় স্টল খোঁজা, অনলাইনে সরাসরি মানচিত্রের সাহায্যে পছন্দসই স্টলে যাওয়া, খাবারের দোকানসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় সহজেই এ অ্যাপটির সাহায্যে খুঁজে পাওয়া যাবে। অ্যাপটির নির্মাতা টেককেয়ার টেকনোলজিস লিমিটেড এবং অন্যরকম গ্রুপ।
বিনা মূল্যে অ্যাপটি ডাউনলোডের ঠিকানা: https://goo.gl/ygzkdt ।