বাতাস কিনবেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক বোতল বিশুদ্ধ বাতাস
এক বোতল বিশুদ্ধ বাতাস

এক বোতল বিশুদ্ধ বাতাসের দাম কত হতে পারে? ভাবতে পারেন, বাতাস তো আমাদের চারদিকে ঘিরেই থাকে; দাম দিয়ে কিনতে হবে কেন? জেনে রাখুন, একসময় একটুখানি বিশুদ্ধ বাতাসই হয়তো হয়ে উঠবে অমূল্য! ক্রমেই বিষাক্ত হয়ে ওঠা পৃথিবীর পরিবেশ সে আশঙ্কাই জাগিয়ে তুলছে। ইতিমধ্যেই চীনে শুরু হয়েছে বাতাস বিক্রি। রীতিমতো বোতলে ভরে বাতাস বাজারজাত হচ্ছে। পর্যটকদের কাছে বোতলভর্তি বাতাসের চাহিদাও ভীষণ। মাত্র ১০ দিনেই প্রায় ১০ মিলিয়ন ক্যান বিশুদ্ধ বাতাস বিক্রি হয়েছে। এই বাতাস সংগ্রহ করা হয় চীনের তিয়ানমু পাহাড় এলাকা থেকে। চীন এ কাজে অনুপ্রেরণা পেয়েছে জাপানের মাউন্ট ফুজি শহরে পর্যটকদের জন্য তৈরি দোকানগুলো থেকে। তারাই মূলত প্রথম বাতাস বিক্রি চালু করেছিল। ক্রেতাদের বিশুদ্ধ বাতাসের ‘স্বাদ’ দেওয়া ছাড়াও পরিবেশবিষয়ক সচেতনতা তৈরি এই কর্মকাণ্ডের উদ্দেশ্য। ডেইলিমেইল