বাদুড়ের কম্পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপের এক প্রজাতির বাদুড় সূর্যালোকের ছড়িয়ে পড়া আলো ব্যবহার করে নিজেদের অভ্যন্তরীণ দিকনির্ণয়ব্যবস্থা (কম্পাস) নিয়ন্ত্রণের মাধ্যমে রাতের বেলা শিকারের কাজ করে। স্তন্যপায়ীদের মধ্যে একমাত্র উড়তে সক্ষম প্রাণী বাদুড়ের মধ্যেই এ ধরনের সামর্থ্য প্রথম শনাক্ত করেছেন গবেষকেরা। বাদুড়েরা চারপাশে নিজেদের পথ খুঁজে পাওয়ার জন্য শব্দের প্রতিধ্বনির সাহায্য নেয়। কিন্তু এ পদ্ধতি মাত্র ১৬৪ ফুট দূরত্ব পর্যন্ত কাজ করে। কিন্তু খাবার বা পোকামাকড়ের সন্ধানে আরও বেশি দূরের কোনো গুহা, বৃক্ষ কিংবা ভবনেও যাওয়ার প্রয়োজন পড়ে বাদুড়ের। নেচার কমিউনিকেশনস সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা নিবন্ধের সহলেখক ও যুক্তরাজ্যের বেলফাস্টের কুইন্স ইউনিভার্সিটির বিজ্ঞানী স্টিফেন গ্রেইফ বলেন, দীর্ঘতর দূরত্বে দিকনির্ণয়ের জন্য বাদুড় নিজস্ব একধরনের কম্পাস ব্যবহার করে। এএফপি।