বানরগুলোও মুটিয়ে যাচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনে মানুষের মধ্যে স্থূলতার হার অনেক বেশি। এরপর পোষা প্রাণী বিড়াল ও কুকুরগুলোও বেশ মোটা। এখন ব্যাপক হারে মুটিয়ে যাচ্ছে পোষা বানরও। যুক্তরাজ্যে বর্তমানে প্রায় পাঁচ হাজার বানর পোষা হচ্ছে। এদের একটি বড় অংশ অতিরিক্ত মোটা হয়ে গেছে। বিষয়টিতে উদ্বেগ প্রকাশ করেছেন প্রাণী রক্ষায় কাজ করেন এমন বিশেষজ্ঞরা। তাঁরা জানিয়েছেন, জীবনযাপনের ধরনের কারণেই পোষা বানরদের মধ্যে মোটা হওয়ার এ প্রবণতা দেখা দিয়েছে। কেননা, ওই বানরগুলোকে অতিরিক্ত শর্করাজাতীয় খাবার খেতে দেওয়া হয়। এ ছাড়া ছোট খাঁচা ও গৃহের মধ্যে পোষার কারণে তারা প্রয়োজনমতো দৌড়-ঝাপ ও ছোটাছুটিও করতে পারেন। মূলত এ দুটিই বানরগুলোর মুটিয়ে যাওয়ার কারণ। টেলিগ্রাফ।