বানরের খাবারে ৫০ রকমের ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ ও মধ্য আমেরিকার কিছু বানর দিনে প্রায় ৫০ রকমের ফলমূল খায়। যুক্তরাজ্যের ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ওই অঞ্চলে গত ৪২ বছরে পরিচালিত ২৯০টি গবেষণার তুলনামূলক বিশ্লেষণের ভিত্তিতে এ তথ্য জানিয়েছেন। ওইকোস সাময়িকীতে এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, সর্বোচ্চ শ্রেণীর স্তন্যপায়ী প্রাণীগুলোর শারীরিক আকার ও খাদ্যাভ্যাসের মধ্যে বিভিন্ন সাদৃশ্য রয়েছে। এদের মধ্যে সাকি বানরসহ মাঝারি গড়নের কয়েকটি প্রাণী প্রজাতি প্রচুর পরিমাণে ফলমূল খায়। আর তুলনামূলক বড় আকারের উলি স্পাইডার বানর ও সমশ্রেণীর প্রাণীরা লতাপাতা খেতেই বেশি পছন্দ করে।  বিবিসি।