বানরেরাও ফিসফিস করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বানরেরাও ফিসফিস করে
বানরেরাও ফিসফিস করে

নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলার বৈশিষ্ট্য কেবল মানুষের মধ্যেই নয়, অন্য প্রাণীর মধ্যেও রয়েছে। মার্কিন গবেষকেরা নিউইয়র্ক সিটির একটি চিড়িয়াখানায় (সেন্ট্রাল পার্ক জু) টামারিন বানর প্রজাতির মধ্যে এই ফিসফিসানির বৈশিষ্ট্য খুঁজে পেয়েছেন।জু বায়োলজি সাময়িকীতে এ গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে। গবেষকেরা দেখতে পান, চিড়িয়াখানার কোনো কোনো কর্মীকে টামারিন বানররা অপছন্দ করে। আর সেই কর্মী আশপাশে এলেই বানরগুলো নিজেদের মধ্যে ফিসফিসিয়ে তথ্য বা ভাব বিনিময় করে। গবেষকেরা বলছেন, এই প্রাণীর যোগাযোগ-দক্ষতা অসাধারণ। মানুষ ছাড়া প্রাইমেট বর্গের অন্য কোনো প্রাণীর মধ্যে ফিসফিসানির বৈশিষ্ট্য এই প্রথম শনাক্ত করা হলো। ইনডিপেনডেন্ট।
আকার
কাঠবিড়ালির সমান টামারিন বানরের আবাস মূলত মধ্য ও দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় বনাঞ্চলে। তুলার মতো মসৃণ লেজ রয়েছে। 
জীবনকাল
প্রায় ১৮ বছর বাঁচে।
আচরণ

দলবদ্ধভাবে থাকে। এক একটি দলের সদস্যসংখ্যা প্রায় ৪০।

ওজন

প্রতিটির ওজন আধা কেজি পর্যন্ত হয়।