বানিয়াচংয়ে ইন্টারনেট সেন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বানিয়াচংয়ে সহজে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে এবং গ্রাহকদের বিভিন্ন রকম সেবার লক্ষ্যে গ্রামীণফোন কাস্টমার সার্ভিস চালু হয়েছে। সম্প্রতি বড়বাজারের রেজা টেলিকমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন রেজা টেলিকমের স্বত্বাধিকারী সোহাগ রেজা, কাস্টমার সার্ভিস ব্যবস্থাপক আজহারুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আখলাক হুসেইন খান, গ্রামীণফোনের কর্মকর্তা মোছাদ্দেক হাসান, ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীনসহ অনেকে।—বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি