বাফটায় সেরা ভিডিও গেম ‘পোর্টাল-২’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেরা গেম হিসেবে ব্রিটিশ অ্যাকাডেমি ভিডিও গেম অ্যাওয়ার্ডস (বাফটা) পুরস্কার জিতেছে পোর্টাল-২ গেমটি। এর আগে ২০১১ সালের অক্টোবর মাসেও গেমটি গোল্ডেন জয়স্টিক ভিডিও গেম অ্যাওয়ার্ডসের বর্ষসেরা গেমের পুরস্কার জিতেছিল। বিবিসি এক খবরে জানিয়েছে, ফার্স্ট পারসন পাজল-প্ল্যাটফর্মের এই গেম সেরা ডিজাইন ও সেরা কাহিনি হিসেবেও পুরস্কার জিতেছে। ডাইসের তৈরি ব্যাটলফিল্ড-৩ গেমটি জনগণের ভোট ও অনলাইন মাল্টিপ্লেয়ার গেম হিসেবে সেরা পুরস্কার জিতেছে। এ ছাড়া সেরা অ্যাকশন গেমের পুরস্কার জিতেছে ব্যাটম্যান: আর্কহ্যাম সিটি গেমটি। সেরা উদ্ভাবনী গেম হিসেবে পুরস্কৃত হয়েছে লিটল বিগ প্ল্যানেট-২ ও মিউজিক গেম হিসেবে পুরস্কার পেয়েছে লা নায়োরি গেমটি।