বাবার প্রতি ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

ব্যাট হাতে ছক্কা হাঁকান, বল দিয়ে ঘায়েল করেন বাঘা বাঘা সব উইকেট—মাঠে তাঁরা বিখ্যাত ক্রিকেটার। আর বাবার কোলে? ছোট্ট সেই আদরের সন্তান। ছোটবেলার ‘সুপারম্যান’, হাজারো সমস্যার সমাধান দেওয়া বাবাকে নিয়ে দেশসেরা ক্রিকেটারদের ভাবনা অন্যদের মতোই। তাই গতকাল ১৯ জুন বাবা দিবসের তারকা ক্রিকেটারদের ফেসবুক পেজগুলোও ভরে উঠেছিল বাবার প্রতি ভালোবাসায়। বাবার সঙ্গে নিজের ছবিসহ তাঁরা স্ট্যাটাস দিয়েছেন। কয়েকজন ক্রিকেটারের ফেসবুক পেজ থেকে তাঁদের ছবি ও স্ট্যাটাসগুলো তুলে ধরা হলো।

.
.

মুশফিকুর রহিম
আজ আপনাদের আমি এমন একজন মানুষের কথা বলব...আমার এত দূর আসার পেছনে তাঁর অবদানই হয়তো সব থেকে বেশি। ছোটবেলা থেকে তিনি আমাকে শিখিয়েছেন, একজন ‘হিরো’ হতে গেলে শুধু ভালো খেললেই হবে না...বরং একজন ভালো মানুষও হতে হবে। তিনি আমাকে দেখিয়েছেন সব বাধা পেরিয়ে লক্ষ্যে পৌঁছানোর রাস্তা। খারাপ সময়ে ভেঙে পড়লে জুগিয়েছেন সাহস। তিনি আমার বাবা...আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা, আমার জীবনের সত্যিকারের ‘হিরো’। অনেক ভালোবাসি তোমাকে বাবা! বিশ্বের সকল বাবাকে জানাই বাবা দিবসের শুভেচ্ছা। —মিতু

.
.

মাহমুদউল্লাহ রিয়াদ
তোমার অনুপ্রেরণা, তোমার স্নেহ, তোমার শাসন, তোমার ভালোবাসা অতুলনীয়। তোমাকে অনেক ভালোবাসি বাবা। আজ বাবা দিবসে সকল বাবাকে জানাই বিনম্র শ্রদ্ধা, অজস্র ভালোবাসা ও দোয়া।

.
.

সৌম্য সরকার•
সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা।

.
.

সাব্বির রহমান
আমার জীবনের সবচেয়ে সেরা মানুষটা, যিনি জীবনের সব পরিস্থিতিতে আমার পাশে থেকেছেন, তাঁকে শুভেচ্ছা। ধন্যবাদ বাবা, তুমি আমার জন্য সব সময় শুধু ভালোটাই চেয়েছ। বিশ্বের সকল বাবাকে জানাই বাবা দিবসের শুভেচ্ছা।

.
.

লিটন দাস
ধন্যবাদ বাবা, তুমি আমার জন্য সব সময় শুধু ভালোটাই চেয়েছ। সকল বিপদ-আপদে ছায়ার মতো পাশে থেকে সাহস দিয়েছ। বিশ্বের সকল বাবাকে জানাই বাবা দিবসের শুভেচ্ছা।

.
.

তাসকিন আহমেদ
শুভ বাবা দিবস, ভালো থাকুন সকল বাবা।