বায়ু বিশুদ্ধ করতে বাইসাইকেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বায়ু বিশুদ্ধ করতে সক্ষম বাইসাইকেল চালু হতে সম্ভবত আর খুব বেশি দেরি নেই। এ ধরনের পরিবেশবান্ধব একটি দ্বিচক্রযানের নকশা ইতিমধ্যে তৈরি করে ফেলেছেন থাইল্যান্ডের গবেষকেরা। এটি ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছানোর পাশাপাশি চলতি পথে বাতাস পরিশোধনেও ভূমিকা রাখবেন। ব্যাংককের লাইটফগ ক্রিয়েটিভ অ্যান্ড ডিজাইন কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান ওই নকশা তৈরি করেছে। তাত্ত্বিকভাবে সাইকেলটির অ্যালুমিনিয়ামের কাঠামো ‘সালোকসংশ্লেষণ ব্যবস্থায়’ কাজ করবে। আর সাইকেলে যুক্ত লিথিয়াম-আয়ন ব্যাটারির মাধ্যমে পানি ও বিদ্যুৎশক্তির বিক্রিয়ায় তৈরি হবে অক্সিজেন। তবে সাইকেলটি তৈরি করে রাস্তায় নামাতে আরও কিছুদিন সময় লাগবে। পিটিআই।