বায়ুদূষণের কারণে মানবদেহে এলার্জি হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়লা আবর্জনা থেকে বায়ুদূষণ হয়
ময়লা আবর্জনা থেকে বায়ুদূষণ হয়

সঠিক উত্তরটি খাতায় লেখ  অংশ-১০
প্রিয় পরীক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের ১ নম্বর প্রশ্ন অর্থাৎ ‘সঠিক উত্তরটি খাতায়লেখ’ দেওয়া হলো। তোমরা মনোযোগ সহকারে পড়বে।
অধ্যায়-৪
২০. নিচের কোনটি বৃষ্টির পানিতে মিশে বৃষ্টির পানিকে অ্যাসিডযুক্ত করে?
ক. ফসফরাসের অক্সাইড খ. কার্বন ডাই-অক্সাইড
গ. সালফারের অক্সাইড ঘ. নাইট্রোজেনের অক্সাইড
উত্তর: গ. সালফারের অক্সাইড
২১. রান্নার চুলায় প্রাকৃতিক গ্যাস বা কাঠ পোড়ানোর সময় কোন গ্যাসটি উৎপন্ন হয়?
ক. কার্বন ডাই-অক্সাইড খ. কার্বন মনো-অক্সাইড
গ. সালফারের অক্সাইড ঘ. নাইট্রোজেনের অক্সাইড
উত্তর: খ. কার্বন মনো-অক্সাইড
২২. বায়ুদূষণের কারণে মানবদেহে কোন রোগটি হয়?
ক. বসন্ত খ. এলার্জি গ. টিউমার ঘ. টাইফয়েড
উত্তর: খ. এলার্জি
২৩. কোনটির কারণে শ্বাসকষ্ট রোগ হয়?
ক. পানিদূষণ খ. শব্দদূষণ গ. মাটিদূষণ ঘ. বায়ুদূষণ। উত্তর: ঘ. বায়ুদূষণ

২৪. মানুষের শ্বাসকাজের জন্য কোনটির প্রয়োজন?

ক. নাইট্রোজেন খ. অক্সিজেন গ. হিলিয়াম ঘ. আর্গন। উত্তর: খ. অক্সিজেন
২৫. বাতাসের সাহায্যে কোন রোগটি ছড়ায়?
ক. যক্ষ্মা খ. ম্যালেরিয়া গ. আমাশয় ঘ. ডায়রিয়া। উত্তর: ক. যক্ষ্মা
২৬. অ্যাসিডবৃষ্টির জন্য দায়ী নিচের কোনটি?
ক. কার্বনের অক্সাইড খ. কার্বন কণা
গ. সালফারের অক্সাইড ঘ. নাইট্রোজেনের অক্সাইড
উত্তর: গ. সালফারের অক্সাইড
২৭. দূষিত বায়ুর কারণে মানবদেহে কোন মারাত্মক রোগটি হতে পারে?
ক. পোলিও খ. বসন্ত গ. প্লেগ ঘ. ফুসফুসে ক্যানসার
উত্তর: ঘ. ফুসফুসে ক্যানসার
২৮. কোন পদক্ষেপটি গ্রহণের মাধ্যমে বায়ুদূষণ রোধ করা যেতে পারে?
ক. ইটের ভাটা বন্ধ করা খ. যানবাহনের ব্যবহার বন্ধ করা
গ. কালো ধোঁয়া উৎপাদন করে, এমন যানবাহন বন্ধ করা
ঘ. পাহাড় কাটা বন্ধ করা
উত্তর: গ. কালো ধোঁয়া উৎপাদন করে, এমন যানবাহন বন্ধ করা।

সহকারী শিক্ষক 

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল