বায়ুপ্রবাহকে আমরা পালতোলা নৌকায় কাজে লাগাতে পারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

সঠিক উত্তর-প্রশ্ন  অংশ-৯
প্রিয় পরীক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের ১ নম্বর প্রশ্ন অর্থাৎ ‘সঠিক উত্তরটি খাতায়লেখ’ দেওয়া হলো। তোমরা মনোযোগ সহকারে পড়বে।
অধ্যায়-৪
১০. কোমল পানীয়র বোতলে পানীয়র সঙ্গে উচ্চচাপে নিচের কোনটি মেশানো হয়?
ক. অক্সিজেন গ্যাস খ. নাইট্রোজেন গ্যাস
গ. হাইড্রোজেন গ্যাস ঘ. কার্বন ডাই-অক্সাইড গ্যাস
উত্তর: ঘ. কার্বন ডাই-অক্সাইড গ্যাস
১১. অগ্নিনির্বাপক যন্ত্রে নিচের কোনটি থাকে?
ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড গ. সালফার ঘ. নাইট্রোজেন
উত্তর: খ. কার্বন ডাই-অক্সাইড
১২. নিচের কোনটিকে টিন বা প্যাকেটজাত সংরক্ষণে নাইট্রোজেন ব্যবহার করা হয়?
ক. দুধ খ. চিনি গ. মাছ ঘ. তেল
উত্তর: গ. মাছ

১৩. নিচের কোনটি সংরক্ষণে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়?

ক. আদা খ. আলু গ. চিপস ঘ. দুধ
উত্তর: গ. চিপস
১৪. বায়ুপ্রবাহকে আমরা কোন কাজে লাগাতে পারি?
ক. গাড়ি চালাতে খ. পালতোলা নৌকায়
গ. রিকশা চালাতে ঘ. গাছপালা কাটতে
উত্তর: খ. পালতোলা নৌকায়
১৫. বায়ুকল কোন কাজে লাগে?
ক. কাপড় শুকাতে খ. গাড়ি চালাতে গ. সেচের কাজে ঘ. ছবি তুলতে
উত্তর: গ. সেচের কাজে
১৬. বায়ুপ্রবাহকে ব্যবহার করে বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে কী করা সম্ভব?
ক. কয়লা উত্তোলন খ. বিদ্যুৎ উৎপাদন
গ. তেল উত্তোলন ঘ. ফসল ঝেড়ে ময়লা দূর
উত্তর: খ. বিদ্যুৎ উৎপাদন।
১৭. বায়ু দূষণের প্রধান কারণ কোনটি?
ক. ইটের ভাটার ধোঁয়া খ. কারখানার ধোঁয়া
গ. গাড়ির কালো ধোঁয়া ঘ. মানুষের কর্মকাণ্ড
উত্তর: ঘ. মানুষের কর্মকাণ্ড
১৮. দূষিত বায়ুর কারণে মানবদেহে নিচের কোন রোগটি হয়?
ক. জন্ডিস খ. হাঁপানি গ. আমাশয় ঘ. ডায়রিয়া
উত্তর: খ. হাঁপানি
১৯. নিচের কোনটি কয়লা পোড়ালে উৎপন্ন হয়?
ক. সালফারের অক্সাইড খ. ক্যালসিয়ামের অক্সাইড
গ. নাইট্রোজেনের অক্সাইড ঘ. ফসফরাসের অক্সাইড
উত্তর: ক. সালফারের অক্সাইড।

সহকারী শিক্ষক

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল