বারবি যদি সত্যি হতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারবি ডল নিয়ে দুনিয়াজোড়া মাতামাতি। পৃথিবীর আনাচকানাচে প্রায় প্রতিটি দেশেই বারবি ডল শিশুদের খেলনার একটা বিরাট অংশ দখল করে আছে। বারবির মতো দেহাবয়ব গঠনের দিকেও মনোযোগী অনেক তরুণী। কিন্তু আসলেই কি বারবির মতো হওয়া যায়? শিল্পী নিকোলাই ল্যাম প্রমাণ করেছেন, বারবির মতো হওয়া অসম্ভব। বারবির সঙ্গে তুলনা করার জন্য নিকোলাই বেছে নিয়েছিলেন ১৯ বছর বয়সী তরুণীদের দেহাবয়ব। দুই মাসের গবেষণা শেষে এই শিল্পী দেখিয়েছেন, বারবি যদি সত্যি হতো, তাহলে তার উচ্চতা এত লম্বা হতো না। এ ছাড়া বারবির যা ওজন হতো তাতে করে চিকিৎসকেরা নিশ্চিত অপুষ্টিজনিত রোগী হিসেবেও ব্যবস্থাপত্র ধরিয়ে দিতেন। বারবি মাথার আকারও বেশ খানিকটা বড়, যা স্বাভাবিক একজন মানুষের হলে হাঁটা-চলায় ভারসাম্য রক্ষা হতো না। দুই পা এগোলেই উল্টে পড়তে হতো ধপাস করে! নিকোলাই বলছেন, ‘আমি দেখাতে চাই, তরুণীরা এমনিতেই অনেক সুন্দর। বারবি আসলে অবাস্তব।’ ডিমিকড

গ্রন্থনা: মাহফুজরহমান