বার্তা পড়ার অভিযোগ অস্বীকার করেছে ফেসবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবহারকারীদের লিখিত বার্তায় (টেক্সট মেসেজ) প্রবেশের অভিযোগ অস্বীকার করেছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক। সানডে টাইমস পত্রিকার খবরে বলা হয়, সম্প্রতি ফেসবুক ব্যবহারকারীরা অভিযোগ করেছে, ফেসবুক কর্তৃপক্ষ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম-চালিত স্মার্টফোনের মাধ্যমে গ্রাহকের টেক্সট মেসেজ ও অন্যান্য ব্যক্তিগত তথ্যে প্রবেশ করছে। শুধু তা-ই নয়, এসব তথ্য তারা অন্য প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে। ফেসবুক এ অভিযোগ অস্বীকার করে বলেছে, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে কয়েক দিন আগে তাদের মেসেজিং সার্ভিস পরীক্ষা করতে গিয়ে তারা টেক্সট মেসেজ পড়েছে। তবে তা এক দিনই। এ ছাড়া তারা ব্যবহারকারীর টেক্সট মেসেজে প্রবেশ করে না। কেননা, এটা তাদের প্রতিষ্ঠানের নীতিমালার বিরোধী। ফেসবুক আরও বলেছে, যারা এ ধরনের অভিযোগ করেছে, তারা না বুঝেই করেছে। স্মার্টফোন বা অন্য কোনো প্রযুক্তির মাধ্যমে আমরা কোনো গ্রাহকের টেক্সট মেসেজ বা অন্যান্য তথ্যে প্রবেশ করিনি; অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে তথ্য পাঠানো তো দূরের কথা। ফেসবুক কর্তৃপক্ষ তার গ্রাহকদের অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে। —সিনেট অবলম্বনে রোকেয়া রহমান