বালিয়াকান্দিতে কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা পরিষদের সহযোগিতায় ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সম্প্রতি বেকার যুবক ও যুবতীদের ছয় মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়। সমাজসেবা কমিউনিটি সেন্টারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম মাহবুব-উল করিমের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান আকমল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. শাহগীর আলম, বালিয়াকান্দি সদর উপজেলা চেয়ারম্যান সনজিত রায়, সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমানসহ অনেকে। —গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি