বালিয়াকান্দির তিন ইউনিয়নে তথ্য সেবাকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর, নবাবপুর ও জামালপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে তিনটি আলাদা ইউনিয়ন তথ্যকেন্দ্র চালু করা হয়েছে। বুধবার এসবের উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারী। বালিয়াকান্দির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম মাহাবুব-উল করিম জানান, তিনটি তথ্যকেন্দ্র থেকে জনগণকে সরকারি সেবা সম্পর্কে তথ্য দেওয়া হবে। অনুষ্ঠানে স্থানীয় উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান আকমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, সহকারী কমিশনার (ভূমি) শাহগীর আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইকবাল হাসান, ভারতী মৈত্র ও বহরপুর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান উপস্থিত ছিলেন। —রাশেদ রায়হান, গোয়ালন্দ (রাজবাড়ী)