বাসার পথ দেখাবে জুতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাসার পথ দেখাবে জুতা
বাসার পথ দেখাবে জুতা

পথে বেরিয়ে বাসা হারিয়ে ফেলেছেন অথবা নতুন বাসা খুঁজে পাচ্ছেন না? আপনাকে নিশ্চিন্ত করতে গবেষকেরা নিয়ে এসেছেন ছোট্ট একটি নতুন যন্ত্র। এটি জুতায় লাগানো থাকলে আপনি সহজেই গন্তব্য খুঁজে পাবেন। ব্লুটুথ প্রযুক্তি এবং মুঠোফোনের মানচিত্রব্যবস্থার সংযোগে যন্ত্রটি ঠিকানা নির্দেশ করতে পারবে। এ জন্য আপনাকে ‘সৎনভ’ নামের বিশেষ প্রযুক্তির জুতা পায়ে দিতে হবে। তখন হাঁটার সময় যন্ত্রটি একধরনের কম্পন তৈরি করবে, যাতে সহজেই আপনি বুঝতে পারবেন কোন পথে চলতে হবে, কোন দিকে বাঁক নিতে হবে ইত্যাদি। ভারতীয় দুই প্রযুক্তিবিদ অনিরুদ্ধ শর্মা ও ক্রিসপিয়ান লরেন্স যৌথভাবে প্রযুক্তিটি উদ্ভাবন করেছেন। এ ধরনের জুতার দাম পড়বে ১০০ ব্রিটিশ পাউন্ড। টেলিগ্রাফ।