বাসে চড়ে ভোডাফোনের নেট সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসে করে মোবাইল ইন্টারনেট সেবা দিচ্ছে ভারতের মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান ভোডাফোন। প্রতিষ্ঠানটি চালু করেছে দেশব্যাপী মোবাইল ইন্টারনেট বাস।
ভোডাফোনের কলকাতা ও পশ্চিমবঙ্গ সার্কেলের বাণিজ্যিক প্রধান আনন্দ সহায় সোমবার কলকাতায় এই মোবাইল ইন্টারনেট বাস পরিষেবা উদ্বোধন করেন। এ সময় তিনি বলেছেন, গ্রাহকদের হাতের মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট সেবা দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
যে এলাকায় ভোডাফোনের মোবাইল ইন্টারনেটের স্থায়ী সেবাকেন্দ্র নেই বা বড়সড় বিক্রয়কেন্দ্র নেই, সে অঞ্চলের মানুষের কাছে পৌঁছাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় ভোডাফোন। এখন কলকাতা ও পশ্চিমবঙ্গ সার্কেলে ঘুরছে ভোডাফোনের পাঁচটি মোবাইল ইন্টারনেট বাস।—অমর সাহা, কলকাতা