বাসের টিকিট পৌঁছে দেবে ই-কুরিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে টিকিট বিক্রেতা প্রতিষ্ঠান সহজ ডটকম থেকে কেনা টিকিট গ্রাহকদের হাতে পৌঁছে দেবে ই-কুরিয়ার। এ বিষয়ে সম্প্রতি সহজ ডটকম এবং ইকুরিয়ারের মধ্যে চুক্তি সই হয়েছে। অনুষ্ঠানে সহজ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিহা এম কাদির, ই-কুরিয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব ঘোষসহ অনেকে উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি