‘টুইস্ট এন্ডিং’ হচ্ছে প্রত্যাশিত সমাপ্তিতে আকস্মিক পরিবর্তন। নাটক-সিনেমা-গল্প-উপন্যাসে অনেক টুইস্ট এন্ডিং দেখেছি আমরা। এবার বাস্তব জীবনের কিছু টুইস্ট এন্ডিং দেখুন।
পরীক্ষা দিলাম।
সব প্রশ্নের উত্তর দিয়েছি।
মনে খুব আনন্দ...
টুইস্ট এন্ডিং: খাতা জমা দেওয়ার সময় প্রশ্নের অপর পৃষ্ঠা উল্টে দেখি,
আরও কিছু প্রশ্ন আছে!
রাইস কুকারে ভাত বসিয়ে
মুস্তাফিজের খেলা দেখতে চলে গেলাম।
কী যে হয়...কী যে হয়...
টুইস্ট এন্ডিং: খেলা শেষে রাইস কুকারের সামনে গিয়ে দেখি,
সেটার সুইচই অন করিনি!
ক্রাশের দৃষ্টি আকর্ষণ করার জন্য
কষ্ট করে গিটার বাজানো শিখলাম।
সবাই বেশ প্রশংসাও করে...
টুইস্ট এন্ডিং: কাজিনের বন্ধুর ছোট বোনের বিয়েতে গিটার বাজাতে গিয়ে খেয়াল করলাম, বিয়েটা আসলে আমার ক্রাশেরই!
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে চমত্কার কিছু ভিডিও রেকর্ড করেছি। ফাটাফাটি একটা কাজ হয়েছে বলে মনে হচ্ছে...
টুইস্ট এন্ডিং: বাসায় বসে আয়েশ করে ভিডিওগুলো দেখার সময় খেয়াল করলাম, রেকর্ড বাটন অনই করা ছিল না!
একটা টিভি চ্যানেল আমার মতামত নিয়েছে। বাসার সবাইকে জানিয়ে, ফেসবুকে পোস্ট দিয়ে রাতের সংবাদ দেখতে বসেছি...
টুইস্ট এন্ডিং: খবরে আমাকে দেখাল না!
টিভিটা আছড়ে ভাঙতে ইচ্ছা করল যখন দেখলাম, আমার পাশের জনকে দেখাল!
গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাব।
দারুন রোমাঞ্চিত আমি!
সব প্ল্যান করা শেষ...
টুইস্ট এন্ডিং: শার্ট পরেছি, প্যান্ট পরতে গিয়ে খেয়াল করলাম, সাধেরপ্যান্টটা ভেজা!