বাস্তবের বার্বি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাস্তবের বার্বি
বাস্তবের বার্বি

লউরি লি থাকেন যুক্তরাষ্ট্রের ব্র্যাডফোর্ডে। আজব নেশা তাঁর। বার্বি পুতুল সাজতে এতটাই ভালোবাসেন, বার্বি না সেজে কখনো বাড়ির বাইরে পা রাখেন না! বার্বি সাজতে প্রতিদিন ৪ ঘণ্টা সময় ব্যয় হয় তাঁর। লির বক্তব্য, ‘অনেক কটু কথাও শুনতে হয় আমাকে। কিন্তু আমি ওসবের পরোয়া করি না। মানুষজন ঘুম থেকে উঠে টিভি দেখতে বসে, আর আমি বসি সাজতে। এটাই আমার কাছে জীবনের আনন্দ।’ ইতিমধ্যেই বেশ ভক্তও জুটে গেছে তাঁর। ইউটিউবে তাঁর ফলোয়ারের সংখ্যা ছয় হাজার। অরেঞ্জনিউজ