বাহ্ ফাইন, ভ্যালেনটাইন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ ফেব্রুয়ারিতে এক তরুণী এক তরুণকে ফুল দিল, তারপরও তাদের মধ্য প্রেম হলো না, কেন বলো তো?

আরে না, মেয়েটা ছিল ফুলবিক্রেতা!
তারা দুজন স্বামী-স্ত্রী ছিল?

ভাঙা তির নিয়ে ঘুরছিস কেন? আর ভাঙলিই বা কীভাবে?
আর বলিস না! প্রেমের এই তিরটা ছুড়েছিলাম ওই পাড়ার মলির দিকে তাক করে, কিন্তু ওই পথে সে সময়ে হেঁটে যাচ্ছিল অকর্মা আয়রনম্যান! তার গায়ে লেগেই...

অহেতুক কৌতুক
 এক পরিসংখ্যানে দেখা যায়, ৮৯ শতাংশ মানুষ প্রথম প্রেম আর প্রথম ভালোবাসাকে প্রথম বিয়ের সঙ্গে গুলিয়ে ফেলে।
 আমি চকলেট হাতে নিলেই গলতে শুরু করে। আমি আসলেই অনেক হট!
 যে গানটি শুনতে শুনতে আমরা কান ব্যথা করে ফেলি, সেটাই ভালোবাসার গান। তাহলে ভালোবাসার মানুষটি হচ্ছে...!
 এক পরিসংখ্যানে জানা যায়, সব পরিসংখ্যানে সবকিছু জানা যায় না।
 পরীক্ষায় বেশির ভাগ সময় আত্মবিশ্বাসের সঙ্গে আমার নাম, রোল নম্বর আর তারিখ পুরোপুরি মনে থাকে। আর বাকি সব কোনো এক অজানা আত্মবিশ্বাসে ভুলে যাই!
 ডাক্তারকে যখন বললাম, ‘আমার কিছু মনে রাখতে সমস্যা হয়।’ তিনি তক্ষুনি আমার কাছ থেকে তাঁর ফি নিয়ে নিলেন।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র