বাড়ছে অনলাইন অনুবাদ ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটে ভাষা বোঝার সুবিধার্থে অনলাইনে অনুবাদের সুবিধা বাড়ছে। এ তালিকায় এগিয়ে যাচ্ছে বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের ‘গুগল ট্রান্সলেট’ (http://translate.google.com) সুবিধা। গুগল ট্রান্সলেটে ৬৪টি ভাষায় অনুবাদ করা যায়। এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদের এ সুবিধা ধীরে ধীরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বলে জানা গেছে। জানা গেছে, গুগল ট্রান্সলেটে বিশ্বব্যাপী প্রতিদিন প্রায় ১০০ কোটির বেশি মানুষ ওয়েবসাইট কিংবা নিবন্ধ অনুবাদ করছে! প্রতিদিনের এ সংখ্যাটি আরও বাড়ছে এবং এ সুবিধা নেওয়া ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলছে। শুধু ওয়েবসাইটেই নয়, স্মার্টফোনেও বর্তমানে অনুবাদের এ সুবিধা ব্যবহারের সুযোগ থাকায় অনেকেই সেটি তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের ক্ষেত্রেও ব্যবহার করে থাকে। গুয়ান ইয়া নামের ১৪ বছর বয়সী একজন আশ্রিত ও বধির জানাল, সে তার পরিবারের সঙ্গে তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের সময় চীনা ভাষায় লিখেঅনুবাদের সুবিধা ব্যবহার করে। আর তার পরিবারের সদস্যরা একইভাবে ট্রান্সলেটর ব্যবহার করে সেটি ইংরেজিতে অনুবাদ করে নেন। গুগল ট্রান্সলেট ছাড়াও ইন্টারনেট ব্যবহার করে ভাষান্তর করার বেশ কয়েকটি সেবা বর্তমানে চালু রয়েছে। গুগল ট্রান্সলেটের পাশাপাশি মাইক্রোসফট ‘বিং ট্রান্সলেটর’ (www.bing.com/ translator) নামে একটি সেবা দিচ্ছে যেখানে ৪০টিরও বেশি ভাষায় অনুবাদ করা যায়। —এপি অবলম্বনে কাজী আলম