বাড়ছে ক্লাউড কম্পিউটিংয়ের বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা বিশ্বে উন্মুক্তভাবে অনলাইনের মাধ্যমে জনপ্রিয় ব্যবস্থা ক্লাউড কম্পিউটিংয়ের বাজার বেড়েই চলছে। ক্লাউড কম্পিউটিং এমন একটি ব্যবস্থা, যার জন্য নিজস্ব প্রতিষ্ঠানের পেছনে খরচ না বাড়িয়ে অনলাইনে তথ্য আদান-প্রদান ও জমা রাখার কাজটি করা যাবে। এতে করে যেমন প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে বেশি খরচের প্রয়োজন নেই, তেমনই সহজেই বিশ্বের যেকোনো স্থান থেকেই কার্যক্রম পরিচালনা সম্ভব। সম্প্রতি গবেষণা সংস্থা সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর) প্রকাশিত তথ্য অনুযায়ী আগামী পাঁচ বছরের মধ্যে ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে বিশাল বাজারের ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর আয়ের পরিমাণ দাঁড়াবে এক হাজার বিলিয়ন ডলারে! পাশাপাশি অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে যাওয়ার পাশাপাশি এ জন্য প্রায় ২৪ লাখ লোকের চাকরির ব্যবস্থাও হবে। এ প্রযুক্তি সফটওয়্যারের পাশাপাশি কম্পিউটারের নানা ক্ষেত্রে কাজ করার সুযোগ বাড়াবে। তবে ক্লাউড কম্পিউটিংয়ের এ অগ্রগতি পুরোনো কম্পিউটারকে পেছনে ফেলে দেবে এবং এতে করে এ খাতে বড় ধরনের ক্ষতি হতে পারে এমনই মনে করছেন বর্তমান প্রতিষ্ঠানগুলো।তবে বিশেষজ্ঞদের মতে, নতুন প্রযুক্তি এলে এর আগের প্রযুক্তি নষ্ট হয়ে যায় না, বরং প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আগের চেয়ে নতুন অভিজ্ঞতা যুক্ত হয়। ২০১১ সালে ক্লাউড কম্পিউটিংয়ের বাজার বাড়বে দ্রুতগতিতে। ক্লাউড ব্যবস্থা প্রযুক্তির নতুন সুবিধা যুক্ত করার পাশাপাশি বিদ্যুৎসাশ্রয়ী করবে এবং আউটসোর্সিং কাজের ক্ষেত্র বাড়বে। —বিবিসি অবলম্বনে নুরুন্নবী চৌধুরী