বাড়তে পারে এসি, ফ্রিজের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিগগিরই দাম বাড়তে পারে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ও রেফ্রিজারেটরের। কাতারের দোহায় এ বছরের নভেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘ জলবায়ু সম্মেলনে শীর্ষ ধনী দেশগুলো শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ও রেফ্রিজারেটরে ব্যবহূত প্রচলিত গ্যাসের ব্যবহার বন্ধ করতে সম্মত হলে এবং পণ্য প্রতিষ্ঠানগুলোকে এ গ্যাসের পরিবর্তে বিকল্প দামি গ্যাসের ব্যবহারে বাধ্য করা হলে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রসহ বেশকিছু গৃহস্থালি পণ্যগুলোর দাম বেড়ে যেতে পারে। এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ও রেফ্রিজারেটরে ব্যবহূত গ্যাসের পরিবেশবান্ধব বিকল্পের দাম বেশি। যুক্তরাষ্ট্রের ডুপন্ট ও হানিওয়েল এবং জাপানের ডাইচি সানকো কেবল পরিবেশবান্ধব বিকল্প গ্যাস তৈরি করে। জলবায়ু সম্মেলনে তাই রেফ্রিজারেটরে প্রচলিত গ্যাস ব্যবহার বন্ধের সিদ্ধান্ত নিলে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ও রেফ্রিজারেটরের দাম বেড়ে যেতে পারে।