বাড়িতে পণ্য পৌঁছে দেবে বিক্রয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিক্রয় ডটকম পণ্য পৌঁছে দেবার সুবিধা চালু করেছে।
বিক্রয় ডটকম পণ্য পৌঁছে দেবার সুবিধা চালু করেছে।

ঢাকার ভেতরে বিক্রেতার কাছ থেকে পণ্য সংগ্রহ করে ক্রেতার কাছে তা পৌঁছে দেওয়ার সুবিধা দেওয়া শুরু করেছে অনলাইনে পণ্য কেনাবেচার ওয়েবসাইট বিক্রয় ডটকম। এই সেবাটির নাম দিয়েছে ‘বিক্রয় ডেলিভারস’।
বিক্রয় ডটকম কর্তৃপক্ষ জানিয়েছে, ‘বিক্রয় ডেলিভারস’ সেবার আওতায় প্রতিষ্ঠানের প্রতিনিধি বিক্রেতার পণ্য ক্রেতার কাছে পৌঁছে দেবে এবং অর্থ সংগ্রহ করে বিক্রেতার কাছে দিয়ে আসবে। শুধু ঢাকার ভেতর দুই কেজির কম ওজনের পণ্যের ক্ষেত্রে এই সুবিধা মিলবে। এই সুবিধা নিতে ৪৯ টাকা চার্জ দিতে হবে বিক্রেতাকে।
বিক্রয় ডেলিভারস সেবাটি পেতে bit.ly/bikroydelivers ভিজিট করে ডেলিভারি রিকোয়েস্ট ফরম পূরণ করে জমা দিতে হবে।
বিক্রয় ডটকমের বিপণন বিভাগের পরিচালক মিশা আলী প্রথম আলোকে বলেন, ‘রাজধানীর যানজট থেকে ক্রেতা-বিক্রেতাকে মুক্তি দিতে বিক্রয় ডেলিভারস সেবাটি চালু করেছে। এতে এক দিনের মধ্যেই নিরাপদে লেনদেন করতে পারবেন ব্যবহারকারী। গ্রাহকদের চাহিদা এবং সুবিধার জন্যই বিক্রয় ডেলিভারস।’