প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইন্ডোজ ব্যবহারের ফলে অনেক নিষ্ক্রিয় প্রোগ্রাম র্যামে জমা হয়, যা পিসির গতি কমিয়ে দেয়। এ রকম হলে আমরা সাধারণত পিসি রিস্টার্ট করে র্যাম পরিষ্কার করে থাকি। কিন্তু ইচ্ছা করলে আপনি রিস্টার্ট ছাড়াই র্যামের অসাড় প্রোগ্রামগুলো সরিয়ে নিতে পারেন। এ জন্য ডেস্কটপে ফাঁকা জায়গায় মাউস রেখে ডান ক্লিক করে new/shortcut-এ যান।কোড দেখতে এখানে কিক্ল করুনএবার next নির্বাচিত করে clear ram নামে নতুন একটি শর্টকার্ট আইকন তৈরি করুন। লক্ষ্য করুন, ডেস্কটপে নতুন একটি শর্টকার্ট আইকন এসেছে। এই আইকনটিতে দুই ক্লিক দিলেই র্যামের অসাড় প্রোগ্রাম দূর হয়ে যাবে।—খালেদ মাহমুদ খান