প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক্রোসফটের উইন্ডোজ ৭ ব্যবহারকারীরা ইচ্ছা করলে কোনো সফটওয়্যার ছাড়াই ল্যাপটপের শব্দ (সাউন্ড) বাড়িয়ে নিতে পারেন। এ জন্য আপনার ভলিউম বা স্পিকার আইকনের ওপর ডান ক্লিক করুন। এবার Playback devices-এর ওপর ক্লিক করুন এবং Speakers-এর ওপর দুইবার ক্লিক করুন। এবার Enhancement ট্যাবের ওপর ক্লিক করুন এবং Loudness Equalization-এর খালি বক্সে টিক মার্ক দিন। এবার Apply দিয়ে OK দিন। —আছিব চৌধুরী