বি জ্ঞা ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৪
# নিচের চিত্র থেকে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
১৮। কোন অংশটি পরাগরেণু ধারণ করে?
ক. m খ. n গ. o ঘ. p
উত্তর: ক. m
১৯। চিত্রে p অংশটি—
i. ফলে পরিণত হয়
ii. বীজে পরিণত হয়
iii. বংশবিস্তারে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii
২০। স্বপরাগায়ণের সুবিধা কোনটি?
ক. নতুন চরিতের সংমিশ্রণ হয়
খ. প্রজাতির বিশুদ্ধতা রক্ষিত হয়
গ. নতুন প্রকরণ সৃষ্টি হতে পারে
ঘ. বীজ জীবনীশক্তি সম্পন্ন হয়
উত্তর: খ. প্রজাতির বিশুদ্ধতা রক্ষিত হয়
# নিচের চিত্র থেকে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
২১। চিত্রে p অংশটি কী?
ক. ডিম্বাণু খ. প্রতিপাদ কোষ
গ. সেকেন্ডারি নিউক্লিয়াস
ঘ. সহকারী কোষ
উত্তর: খ. প্রতিপাদ কোষ
২২। ভ্রূণ ও শস্য সৃষ্টিতে অংশগ্রহণ করে—
ক. P ও Q খ. P ও R
গ. Q ও R ঘ. Q ও S
উত্তর: গ. Q ও R
২৩। মাটির নিচে সমান্তরালভাবে অবস্থান করে কোনটি?
ক. কন্দ খ. স্টোলন
গ. রাইজোম ঘ. অফসেট
উত্তর: গ. রাইজোম
২৪। বুলবিলের মাধ্যমে প্রজনন হয় কোনটির?
ক. পাথরকুচি খ. ফণিমনসা
গ. কচুরিপানা ঘ. চুপড়ি আলু
উত্তর: ঘ. চুপড়ি আলু।

 প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা