প্রা থ মি ক শি ক্ষা স মা প নী
[সংক্ষেপে উত্তর প্রশ্ন ও কাঠামোবদ্ধ প্রশ্ন: অধ্যায় ১ থেকে ১০]
সময়: ১ ঘণ্টা ২০ মিনিট, পূর্ণমান: ৫০
৩। নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো: ১×১০=১০
ক) গণতান্ত্রিক মনোভাব কাকে বলে?
খ) কাদের নিয়ে মুক্তিবাহিনী গঠিত হয়েছিল?
গ) এ দেশে ইংরেজ শাসনের প্রধান উদ্দেশ্য কী ছিল?
ঘ) বাংলাদেশের প্রধান রপ্তানি দ্রব্য কী কী?
ঙ) বাংলাদেশের প্রধান অর্থকরী কৃষি দ্রব্যগুলোর নাম লেখো।
চ) জনসম্পদ কাকে বলে?
ছ) মানুষের মৌলিক চাহিদাগুলো কী?
জ) মানবাধিকার কাকে বলে?
ঝ) রাষ্ট্রের নাগরিকের নিয়মিত কর দেওয়া উচিত কেন?
ঞ) আবহাওয়া ও জলবায়ু কাকে বলে?
৪। ক ও খ নম্বর প্রশ্নসহ যেকোনো আটটি প্রশ্নের উত্তর লেখো: ৫×৮=৪০
ক) বাংলাদেশের মুক্তিযুদ্ধ কত সালে হয়েছিল? মুক্তিযুদ্ধের আগের বিশেষ দুটি আন্দোলন ও দুটি ঘটনা উল্লেখ করো।
খ) টেবিলের সামনে চেয়ার টেনে পড়তে বসার পর তুমি অনুভব করলে ভূমিকম্প হচ্ছে। এ ক্ষেত্রে তোমার পাঁচটি করণীয় লেখো।
গ) বাংলায় নবজাগরণের ফলাফল পাঁচটি বাক্যে লেখো।
ঘ) বাংলাদেশের জনগণের মৌলিক চাহিদার ওপর অতিরিক্ত জনসংখ্যার পাঁচটি প্রভাব উল্লেখ করো।
ঙ) নারী ও শিশু পাচার বন্ধ হওয়া কেন প্রয়োজন, তা পাঁচটি বাক্যে লেখো।
চ) অটিস্টিক বন্ধুদের পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
ছ) দুর্ঘটনার অন্যতম কারণ কী? দুর্ঘটনা এড়ানোর জন্য রাস্তায় চলার তিনটি নিয়ম লেখো।
জ) মানবাধিকার রক্ষায় আমাদের পাঁচটি করণীয় লেখো।
ঝ) জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের পাঁচটি উপায় লেখো।