বিআইজেএফ নির্বাচন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন গণমাধ্যমের তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) কার্যনির্বাহী কমিটির ২০১২-১৩-১৪ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের মুহম্মদ খান (৩০ ভোট) এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের আরাফাত সিদ্দিকী (২১ ভোট)। এ দুটি পদের মধ্যে সভাপতি পদে দুজন এবং সাধারণ সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। গতকাল শনিবার অনুষ্ঠিত ভোট কার্যক্রম শেষে বিকেলে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোস্তাফা জব্বার। এ সময়ে নির্বাচন বোর্ডের অন্য দুই সদস্য উপস্থিত ছিলেন।বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) কার্যালয়ে সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত টানা ভোট নেওয়া অনুষ্ঠিত হয়। নয় সদস্যের কার্যনির্বাহী কমিটির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাতজন হলেন: সহসভাপতি তরিক রহমান (যুগান্তর), যুগ্ম সচিব মাসুদ রুমি (কালের কণ্ঠ), কোষাধ্যক্ষ হাসান জাকির (সমকাল), সাংগঠনিক সম্পাদক তারিকুর রহমান খান (সকালের খবর) ও গবেষণা সম্পাদক নাজমুল হোসেন (নয়া দিগন্ত)। এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে এম এ হক (কম্পিউটার জগৎ) ও মোহাম্মদ কাওছার উদ্দীন (সংবাদ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৫১ জন ভোটারের মধ্যে ৪৯ জন ভোট দেন। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করবে। —নিজস্ব প্রতিবেদক