বিআইজেএফ নির্বাচনে ৯ পদে ১৬ প্রার্থী
তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) ২০১৫-১৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির ৯ পদে প্রার্থীসংখ্যা ১৬ জন। আগামী ২ মে জাতীয় প্রেসক্লাবে হবে এই নির্বাচন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পার হওয়ার পর রোববার সন্ধ্যায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন পরিচালনা পর্ষদ।
নির্বাহী কমিটির ৯টি পদের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে পাঁচটি পদে। প্রার্থীরা হলেন সভাপতি পদে মুহম্মদ খান, রাহিতুল ইসলাম ও সাব্বিন হাসান; সহসভাপতি খালেদ সাইফুল্লাহ ও তরিক রহমান; সাধারণ সম্পাদক আরাফাত সিদ্দিকী ও ওয়াসিকুর রহমান; কোষাধ্যক্ষ হাসান জাকির ও নাজমুল হাসান এবং গবেষণা সম্পাদক খন্দকার হাসান শারিয়ার, মোস্তাফিজুর রহমান ও এস এম সালাউদ্দিন। একজন করে প্রার্থী আছেন চারটি পদে। তাঁরা হলেন যুগ্ম সম্পাদক মাসুদ রুমি, সাংগঠনিক সম্পাদক তারিকুর রহমান খান এবং দুটি নির্বাহী সদস্যপদে হাসান বিপুল ও মোহাম্মদ কাওসার উদ্দিন। নিজস্ব প্রতিবেদক