বিআইজেএফের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যপ্রযুক্তি খাতের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) ২০১২-১৪ সালের নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি মুহম্মদ খান ও সাধারণ সম্পাদক আরাফাত সিদ্দিকীর কাছে দায়িত্ব হস্তান্তর করেন ফোরামের বর্তমান সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন ও সাধারণ সম্পাদক মোজাহেদুল ইসলাম। অনুষ্ঠানে বিআইজেএফ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) পরিচালক মোস্তাফা জব্বার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) জ্যেষ্ঠ সহসভাপতি শামীম আহসান, বিসিএসের মহাসচিব শাহীদ-উল-মুনীর, সাব-এডিটর কাউন্সিলের সভাপতি মোহাম্মদ আল মামুনসহ বিআইজেএফের সদস্যরা উপস্থিত ছিলেন। —নিজস্ব প্রতিবেদক