বিআইজেএফের নির্বাচন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২ মে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাহী কমিটির নয়টি পদের মধ্যে পাঁচটি পদে ভোট দেন ৬২ জন ভোটার। বেলা ১১টা থেকে তিনটা পর্যন্ত টানা ভোট নেওয়া হয়। এরপর গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোস্তাফা জব্বার। অন্য দুই সদস্য আবির হাসান ও মেহেদী হাসান এ সময় উপস্থিত ছিলেন।
বিআইজেএফের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মুহম্মদ খান (কালের কণ্ঠ) ও ওয়াশিকুর রহমান (আমাদের সময়)। নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহসভাপতি তরিক রহমান (যুগান্তর), কোষাধ্যক্ষ হাসান জাকির (সমকাল) ও গবেষণা সম্পাদক মোস্তাফিজুর রহমান (ভোরের পাতা)। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রুমি (কালের কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক তারিকুর রহমান খান (সকালের খবর) এবং নির্বাহী সদস্য মোহাম্মদ কাওছার উদ্দীন (সংবাদ) ও হাসান বিপুল (বিডিনিউজ ২৪ ডট কম)। নিজস্ব প্রতিবেদক