বিইউবিটিতে চলছে তথ্যপ্রযুক্তি উত্সব
বাংলাদেশ ইউনির্ভাসিটি অব বিজনেস এন্ড টেকনোলজিতে (বিইউবিটি) শনিবার থেকে শুরু হয়েছে সাত দিনের তথ্যপ্রযুক্তি উত্সব। ‘বিইউবিটি সিএসই ফিয়েস্তা ২০১৩’ নামের এই উত্সবটি বিশ্ববিদ্যালয়ের ব্যাপী কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বাত্সরিক উত্সব হিসেবে পালিত হচ্ছে। ঢাকার মিরপুরে বিইউবিটি প্রাঙ্গনে এই উত্সবের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিইউবিটির ট্রাষ্ট্রি বোর্ডের চেয়ারম্যান শফিক আহমেদ সিদ্দিক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম কায়কোবাদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল এল হকসহ অনেকে। সভাপতিত্ব করেন বিইউবিটির উপাচার্য মোঃ আবু সালেহ। এবারের উত্সবে আন্তবিশ্ববিদ্যালয় গণিত অলিম্পিয়াড, আইসিটি কুইজ প্রতিযোগিতা, জাতীয় প্রোগ্রামিং ক্যাম্প, এসিএম আইসিপিসি বাংলাদেশ জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুসিমত হচ্ছে। জাতয়ি প্রোগ্রামিং ক্যাম্পে ঢাকা, রাজশাহী, খুলনা, চট্রগ্রাম ও সিলেট থেকে বাছাই করে ১৫৩ জন শিক্ষার্থী প্রোগ্রামার অংশ নিচ্ছেন। এ আযোজনে সহযোগিতা করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব প্রবলেম সেটারস। এ উত্সবের বিস্তারিত: www.bubt-cse.com। —বিজ্ঞপ্তি