বিইউবিটিতে ৫ দিনের প্রোগ্রামিং ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিইউবিটিতে প্রোগ্রামিং ক্যাম্পে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিয়েছে বিইউবিটি কর্তৃপক্ষ।
বিইউবিটিতে প্রোগ্রামিং ক্যাম্পে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিয়েছে বিইউবিটি কর্তৃপক্ষ।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজিতে (বিইউবিটি) সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ৫ দিনের প্রোগ্রামিং ক্যাম্প। বাংলাদেশ অ্যাডভান্সড কম্পিউটিং সোসাইটির সহযোগিতায় তৃতীয় বারের মতো এ ক্যাম্প আয়োজন করে বিইউবিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। অনুষ্ঠানের সমাপনী দিনে বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক এম. কায়কোবাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিইউবিটির উপাচার্য অধ্যাপক মো. আবু সালেহ জানান, সরকারি ও বেসরকারি প্রায় ৪৫টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ১২শ শিক্ষার্থীর মধ্য থেকে প্রায় ২৫০ জন শিক্ষার্থীকে এই ক্যাম্পে অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়। ক্যাম্প চলাকালীন বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার এবং অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।