বিএনপি এখন কী করবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

২০১৪ সালের ৫ জানুয়ারি। বিএনপি ও ২০–দলীয় জোটকে ফোন করল নির্বাচন কমিশন। ২০–দলীয় জোট ভাবল, কলটি যথেষ্ট ‘স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের’ নয়। তাই তারা কলটি রিসিভ করল না। ফলে প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন কমিশনের ফোন কল রিসিভ করে আওয়ামী লীগ ও ১৪–দলীয় জোট জিতে নিলে আকর্ষণীয় একটি চেয়ার! পুরস্কার হাতছাড়া হওয়ায় আন্দোলনে নামল বিএনপি ও ২০–দলীয় জোট। কিন্তু লাভ হলো না।
২৮ এপ্রিল আবার বিএনপিকে একটি ফোন করবে নির্বাচন কমিশন। এবারের পুরস্কার সিটি কর্পোরেশনের চেয়ার।
তাহলে বিএনপি এখন কী করবে?
অপশন এ বিএনপি ফোন কেটে দেবে
অপশন বি বিএনপি ফোনটি সাইলেন্ট করে রাখবে
অপশন সি বিএনপি ফোন রিসিভ করবে
অপশন এ: বিএনপি ফোন কেটে দেবে
আগের মতো এবারও ‘স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের’ না হওয়ার আশঙ্কায় তারা কল রিসিভ করবে না। ফলে আরেকবার বিশাল এক সুযোগ হারাবে দলটি।
অপশন বি: বিএনপি ফোনটি সাইলেন্ট করে রাখবে
আগের মতো এবারও তারা দ্বিধায় থাকবে। ফলে শেষ মুহূর্তে হয়ত আর ফোন রিসিভ করা হবে না। ফোনটা সাইলেন্ট করে রাখবে শেষমেশ।
অপশন সি: বিএনপি ফোন রিসিভ করবে
ফোন কল রিসিভ করলে বিএনপি পাবে আকর্ষণীয় পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ। চাঙা হবে দলের সবাই। একটি ‘স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের’ ফোন কলের জন্য যে আন্দোলন, সেটাও হয়তো সফল হবে।
তাহলে বিএনপি আসলে কী করবে?

পাঠক, আমরা এর উত্তর জানব বিজ্ঞাপন বিরতির পর। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।
বিএনপি আসলে যা করবে: এটা হয়তো বিএনপি নিজেও জানে না!