বিএনসিসি দক্ষতার জন্য প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান, শৃঙ্খলা ও একতা—এই মূল মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ক্যাডেটরা। এই ক্যাডেটদের আরও দক্ষ করে গড়ে তুলতে ১৩ ফেব্রুয়ারি থেকে সাভারের বিএনসিসি প্রশিক্ষণকেন্দ্রে শুরু হয়েছে কেন্দ্রীয় প্রশিক্ষণ অনুশীলন ২০১৪, যা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।
এই প্রশিক্ষণে অংশ নিচ্ছে সারা দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রায় ৬০০ জন ক্যাডেট। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রধান অতিথিকে স্বাগত জানান বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোরশেদুল হক, এএফডব্লিউ, এনডিসি, পিএসসি।