বিএমডব্লিউ দিচ্ছে ড্রাইভিং রুটের সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারুণ একটি অ্যাপ্লিকেশন তৈরি করে বাজারে ছেড়েছে বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ। মুঠোফোনে জিপিএসের সাহায্যে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে চালকেরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন ড্রাইভিং রুটের ছবি ও মানচিত্র এখানে সবার সঙ্গে শেয়ার করতে পারবে। এ ছাড়া সেসব ড্রাইভিং রুটের সৌন্দর্য, সমস্যা ও বিপদগুলোও সবার সঙ্গে এর মাধ্যমে শেয়ার করা যাবে।গত সপ্তাহে বাজারে ছাড়া এই অ্যাপ্লিকেশনটি যদি নিজের মুঠোফোনে কেউ ব্যবহার করা শুরু করেন, তাহলে ব্যবহারকারী প্রতিনিয়ত সংকেতের মাধ্যমে নতুন নতুন ড্রাইভিং রুটের সন্ধান পাবেন। বিএমডব্লিউ গ্রুপের একজন কর্মকর্তা বলেন, ‘এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে বিএমডব্লিউ চালকেরা বিশ্বের বিভিন্ন প্রান্তের দারুণ সব ড্রাইভিং রুটের সঙ্গে পরিচিত হতে পারবেন।’ জানা গেছে, গত সপ্তাহে বাজারে আসার পর এই পর্যন্ত প্রায় ৬০০ ড্রাইভিং রুটের ছবি ও বিভিন্ন ফিচার এই অ্যাপ্লিকেশনটিতে চলে এসেছে।এই ৬০০ ড্রাইভিং রুটের কোথায় বিপদসংকুল বাঁক রয়েছে, কোথায় কোন সমস্যার সম্মুখীন চালকদের হতে হবে, তার বিশদ বিবরণ দেওয়া রয়েছে। এ ছাড়া দেওয়া আছে রুটগুলোর কোথায় রেস্তোরাঁ রয়েছে, কোথায় বা রয়েছে শপিং স্পট।যুক্তরাষ্ট্রের ডেনভারের একটি ড্রাইভিং রুট এই অ্যাপ্লিকেশনে দিয়ে একজন বলেছেন, ‘এ রাস্তার কয়েকটি জায়গায় গাড়ির সামনে হঠাত্ লম্বা শিংওয়ালা ভেড়া চলে আসতে পারে, অতএব সাবধান !’ রয়টার্স।