বিকশিত হও, এগিয়ে নাও দেশকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইন্টারনেট হলো তথ্যজগতের মহাসড়ক। তোমরা এই উৎসবের মাধ্যমে তথ্যজগতের মহাসড়কের সঙ্গে যুক্ত হলে। ইন্টারনেট ব্যবহার করে জ্ঞান অর্জন করে নিজেকে বিকশিত করো। দেশকে এগিয়ে নাও।’গতকাল শনিবার গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে শিক্ষার্থীদের উদ্দেশে কথাগুলো বলেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ মো. এলিয়াছ হোসেন। গতকাল মাগুরা ছাড়া নরসিংদী, নাটোর, সুনামগঞ্জ, ভোলা ও ঠাকুরগাঁওয়ে ইন্টারনেট উৎসব হয়েছে।সুনামগঞ্জ: সকালে শহরের এইচএমপি উচ্চবিদ্যালয় মাঠে উৎসবে সুনামগঞ্জের ১১টি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, এইচএমপি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইনছান মিঞা, গ্রামীণফোনের সিলেট বিভাগীয় আঞ্চলিক ব্যবস্থাপক শাহ মো. ইব্রাহিম আজাদ ও প্রথম আলোর সুনামগঞ্জ প্রতিনিধি খলিল রহমান।জেলা প্রশাসক বলেন, ‘আমি বিশ্বাস করি, মেধাবী প্রজন্ম তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশে অর্থনৈতিক মুক্তি আনবে।’প্রধান শিক্ষক ইনছান মিঞা বলেন, ‘আমরা প্রথম আলোর সব শুভ উদ্যোগে পাশে থাকব।’গ্রামীণফোনের কর্মকর্তা শাহ মো. ইব্রাহিম আজাদ বলেন, ‘এ উৎসবের মাধ্যমে আমরা ইন্টারনেটের ব্যবহার সারা দেশে ছড়িয়ে দিতে চাই।’সুনামগঞ্জে আই-জিনিয়াস নির্বাচিত হয়েছে সুনামগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আহমাদুর রশীদ বায়েজিদ।ভোলা: ভোলা সরকারি কলেজ মাঠে আয়োজিত উৎসবে উদ্বোধকের বক্তব্যে কলেজের অধ্যক্ষ পারভীন আখতার বলেন, ‘প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে আমাদের অবশ্যই ইন্টারনেটের সড়কে পা রাখতে হবে।’ উৎসবে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান ভোলা বন্ধুসভার মশিউর রহমান।অনুষ্ঠানে গ্রামীণফোন বরিশাল অঞ্চলের ব্যবস্থাপক বরকতউল্লাহ বলেন, ‘আমরা ইন্টারনেটের ভালো দিকটাই গ্রহণ করব।’ভোলায় আই-জিনিয়াস হয়েছে ভোলা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মো. সাচ্রী আরাফাত।মাগুরা: তিন হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে মাগুরার উৎসব। উৎসবে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেয়।সকালে ভেন্যু প্রতিষ্ঠান মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ মো. এলিয়াছ হোসেন অন্য অতিথিদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের সূচনা করেন। বন্ধুসভার সদস্য সুস্মিতা কথার উপস্থাপনায় অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন অধ্যক্ষ মো. এলিয়াছ হোসেন, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. রুহুল আমীন, গ্রামীণফোনের আঞ্চলিক ব্যবস্থাপক ইমাম আহমেদ, মাগুরা বন্ধুসভার সভাপতি খান শফিউল্লাহ ও প্রথম আলোর মাগুরা প্রতিনিধি কবির হোসেন।গ্রামীণফোনের আঞ্চলিক ব্যবস্থাপক ইমাম আহমেদ ইন্টারনেট ব্যবহার করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয়েছে মাগুরা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র সঞ্জয় বিশ্বাস।নরসিংদী: নরসিংদী সরকারি কলেজে অনুষ্ঠিত উৎসবে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী সরকারি কলেজের উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম।বক্তব্য দেন উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম, কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তফা মিয়া, গ্রামীণফোনের নরসিংদী জেলার এরিয়া ম্যানেজার আবদুর রাজ্জাক, প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান, নরসিংদী বন্ধুসভার সভাপতি আবদুল্লাহ আল মামুন।শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান নরসিংদী বন্ধুসভার সাহিত্য সম্পাদক উম্মে কুলসুম।নরসিংদীতে আই-জিনিয়াস নির্বাচিত হয়েছে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র যায়েদ বিন মালেক।নাটোর: নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া এম কে ডিগ্রি কলেজ মাঠে কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন নাটোরের প্রবীণ আইনজীবী মুক্তিযোদ্ধা সাজেদুর রহমান খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, প্রথম আলোর গবেষণা ও আর্কাইভ উপদেষ্টা মুহাম্মদ লুৎফুল হক, গ্রামীণফোনের নাটোর ও সিরাজগঞ্জ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক রেজাউল করিম ও প্রথম আলোর নাটোর প্রতিনিধি মুক্তার হোসেন।সাজেদুর রহমান খান বলেন, ‘সরকার যে ডিজিটাল বাংলাদেশ গড়তে চাচ্ছে, তা বাস্তবায়ন করতে হলে তরুণ প্রজন্মকে ইন্টারনেটের আলোয় আলোকিত হতে হবে।’দিঘাপতিয়া এম কে ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক বলেন, ‘এত বড় একটি উৎসবের ভেন্যু হিসেবে আমার কলেজকে বেছে নেওয়ায় আমি আনন্দিত।’উৎসবে জেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়। উৎসবে নাটোর সরকারি বালক উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ফাহিম শাহরিয়ার আই-জিনিয়াস নির্বাচিত হয়েছে।ঠাকুরগাঁও: গতকাল ঠাকুরগাঁওয়ের সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে হয়ে গেল ইন্টারনেট উৎসব। উৎসবে ঠাকুরগাঁওয়ের তিনটি কলেজ ও ছয়টি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।শপথবাক্য পাঠ করান অভিনেতা লিটু আনাম। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামান। ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া মণ্ডল বলেন, ‘উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ইন্টারনেটের আলো ছড়িয়ে যাবে।’উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয়েছে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ইজাব মাহমুদ।