বিকাশে কেনাকাটায় বিশেষ সুবিধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুঠোফোনে অর্থ লেনদেনের সেবা বিকাশ ঈদুল আজহা উপলক্ষে কেনাকাটায় বিশেষ সুবিধা দিচ্ছে। নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানে কেনাকাটার মূল্য বিকাশের মাধ্যমে পরিশোধ করলে ১০ শতাংশ টাকা ফেরত পাওয়া যাবে। এ সুবিধা পাওয়া যাবে ফ্যাশন হাউস আড়ং, ইয়োলো, ক্যাটস আই, ওটু, কে ক্র্যাফট, লোটো ও মনসুন রেইন, সুপারশপ আগোরা, স্বপ্ন ও মীনা বাজার এবং বাসের টিকিট কেনার ওয়েবপোর্টাল সহজ ডটকম ও বাসবিডি ডটকমে। ঈদের দিন পর্যন্ত এ সুবিধা পাওয়া যাবে। দাম পরিশোধ করার পরবর্তী কর্মদিবসের মধ্যেই গ্রাহকের বিকাশে টাকা জমা হবে। বিস্তারিত: www.bkash.com । —বিজ্ঞপ্তি