বিকাশের কলসেন্টার সেবা দেবে জিপিআইটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান জিপিআইটি মোবাইল ফোনে লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের জন্য কল সেন্টারের অবকাঠামো পরিকল্পনা, নির্মাণ ও বাস্তবায়ন করবে। সম্প্রতি এ বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিতে সই করেন বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদের এবং জিপিআইটির প্রধান নির্বাহী রায়হান শামসী। এ সময় বিকাশের বিজনেস সলিউশন বিভাগের প্রধান মো. আজমুল হুদা, কাস্টমার সার্ভিস বিভাগের প্রধান নিশাত রহমান, জিপিআইটির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সুমন ব্যানার্জি, প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা নোমান ওয়াসিসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি