বিকাশের মাধ্যমে বই উপহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুঠোফোন ব্যাংকিংসুবিধা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশের (www.bkash.com) সাহায্যে অনলাইনের কেনাকাটার ওয়েবসাইট রকমারি ডট কম (www.rokomari.com) থেকে যে কাউকে উপহার দেওয়া যাবে। উপহার ছাড়াও মুঠোফোনের মাধ্যমে অর্থ পরিশোধ করে কেনা যাবে বইও। গতকাল রকমারি ডট কম কার্যালয়ে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে রকমারি ডট কমের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবুল হাসান এবং বিকাশের বিজনেস ডেভেলপমেন্ট অ্যানালিস্ট এস এম জাহাদুল আরেফিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদের, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান, রকমারি ডট কমের চেয়ারম্যান মাহমুদুল হাসান, সহ-মহাব্যবস্থাপক আহসানুল কবিরসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি