বিকাশের সঙ্গে ই-ক্যাবের চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোবাইলে অর্থ লেনদেন সেবাদাতা বিকাশ এবং ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) মধ্যে চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী ই-ক্যাব সদস্যরা বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টের ১.৫ শতাংশ খরচ করে বিকাশের এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) ব্যবহারের সুবিধা পাবেন। ঢাকায় বিকাশের প্রধান কার্যালয়ে বিকাশের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা রেজাউল হোসেন এবং ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদ সম্প্রতি এই চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশের ব্যবসায় বিভাগের প্রধান গোলাম আঞ্জুমানারুল ইসলামসহ অনেকে।
বিজ্ঞপ্তি