বিকেএসপিতে স্নাতকে ভর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) তিন বছর মেয়াদি ডিগ্রি (পাস) কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তির জন্য আবেদন করতে পারবেন ২০১১-২০১৩ সালে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা। তবে বাড়তি যোগ্যতা হিসেবে শিক্ষার্থীকে ক্রিকেট, ফুটবল, হকি, অ্যাথলেটিক্স, জিমন্যাস্টিক্স, টেনিস, সাঁতার, বাস্কেটবল, বক্সিং, শ্যুটিং বিষয়গুলোর মধ্যে যেকোনো একটি খেলায় জাতীয়, বিভাগীয় বা জেলা পর্যায়ে অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে। মেয়েদের ক্ষেত্রে অ্যাথলেটিক্স, জিমন্যাস্টিক্স, টেনিস, সাঁতার, ক্রিকেট ও শ্যুটিং।
ভর্তির বিস্তারিত তথ্যসহ আবেদনপত্র সংগ্রহ করা যাবে বিকেএসপি ঢাকা অফিস থেকে।
আবেদনের শেষ তারিখ ২৯ মার্চ।
যোগাযোগ: বিকেএসপি, জিরানী, সাভার, ঢাকা।