বিক্রয় ডটকমে নতুন মুঠোফোন!

অনলাইনে পণ্য কেনাবেচার ওয়েবসাইট বিক্রয় ডটকমে এখন নতুন মুঠোফোন কেনা যাচ্ছে। সম্প্রতি স্যামসাং মুঠোফোনের সঙ্গে একটি চুক্তি করেছে বিক্রয় ডটকম কর্তৃপক্ষ। এই চুক্তি অনুযায়ী, বিক্রয় ডটকম ব্যবহার করে নতুন মডেলের ফোন বিক্রি করবে স্যামসাং। সম্প্রতি বিক্রয় ডটকমের মাধ্যমে গ্যালাক্সি আলফা বিক্রি করছে স্যামসাং কর্তৃপক্ষ। বিক্রয় ডটকমে ২৬ হাজার ৫০০ টাকা ছাড়ে ব্যবহারকারীরা গ্যালাক্সি আলফা কেনার সুযোগ পাচ্ছেন ৩৮ হাজার ৫০০ টাকা।
বিক্রয় ডটকমের ভারপ্রাপ্ত বিপণন ব্যবস্থাপক মাহবুব হাসান বলেন, বিশেষ অফার দিয়ে স্যামসাংয়ের গ্যালাক্সি আলফা মুঠোফোন কম দামে বিক্রয় ডটকমের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে এ বিশেষ অফারে ১৭০টি ফোন বিক্রি করা হবে। বর্তমানে বিক্রয় ডটকমে দেড় লাখেরও বেশি মুঠোফোনের বিজ্ঞাপন রয়েছে। প্রতিদিন কয়েক হাজার মানুষ বিক্রয় ডটকমে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন কেনার জন্য খোঁজ করেন। তাঁদের কথা মাথায় রেখে নতুন মুঠোফোন কেনার সুযোগ করে দিতে আমরা স্যামসাংয়ের সঙ্গে কাজ করছি।
স্যামসাং মুঠোফোনের কর্মকর্তা হাসান মেহেদি জানিয়েছেন, ‘ব্যবহারকারীদের জন্য উপযোগী স্মার্টফোন তৈরি করে স্যামসাং। বর্তমানে অনলাইনে কেনাবেচার জনপ্রিয়তা বাড়ছে। তাই আমরা বিক্রয় ডটকমের সঙ্গে স্যামসাং গ্যালাক্সি আলফা হ্যান্ডসেট বিক্রিতে উদ্যোগ নিয়েছি।’